ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এসএসসি পরীক্ষা: দিনাজপুর বোর্ডে অনুপস্থিত সহস্রাধিক, বহিষ্কার ১ পরীক্ষার্থী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম
X

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে একজন পরীক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিতির হার ছিল পঞ্চগড় জেলায়, যা ০.৯৬ শতাংশ। আর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল দিনাজপুর জেলায়—২৫৮ জন।

এদিন দিনাজপুরে ২৫৮ জন, রংপুরে ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩ জন, কুড়িগ্রামে ১২৮ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৩ জন, নীলফামারীতে ১৩০ জন, লালমনিরহাটে ৮১ জন এবং পঞ্চগড়ে ৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এতে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ০.৮৩ শতাংশ।

শতকরা হিসেবে পঞ্চগড় জেলায় সর্বাধিক ০.৯৬ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলায় ২৮৩টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক লাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝