ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
X

মাদারীপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম আনসার এবং বাংলাদেশ পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় অবস্থিত ‘সুমাইয়া বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল—অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত উপকরণের সনদ না থাকা, মেঝেতে খাবার রাখা এবং রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার।

এছাড়া কাঁচামাল ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ চালানও প্রতিষ্ঠানটি প্রদর্শন করতে পারেনি। অভিযানে এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। যারা খাদ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝