ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, 'এক সরকারের দুর্নীতি ও অন্তবর্তীকালীন সরকারের ভুল নীতির কারণে দেশে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। এর ফলে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।'

সোমবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের মানুষের স্বাস্থ্য সেবাকে অধিক  গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আমরা কাজ করছি। বিগত দুটি সরকারের আমলে শিশুদের জন্য হামের টিকাদানের কোনো ব্যবস্থা করা হয়নি।'

তিনি বলেন, 'জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচির আওতায় সারাদেশে ১ কোটি ৭৮ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মাসুদ রানা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন, ইউনিসেফের প্রতিনিধি ডা. রেজাউর রহমান মিল্টন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, 'আগামী ১০ মে পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ১৩ ইউনিয়নের ৭২ হাজার  ৯৫৫ জন শিশুকে হাম-রুবেলার টিকাদান করা হবে।'

এসবি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝