ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভান্ডারিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় জরিমানা ১০ হাজার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম
X

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী বিসমল্লিাহ চত্বর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরখালী বাসস্ট্যান্ডের ফয়সাল এন্টারপ্রাইজ এ অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার।

আদালত সূত্র জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক জ্বালানী তেলের ডিলার মো. ফয়সাল খান নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

আরএমএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝