ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সালথায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
X
Advertisement

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত তারেক মোল্লা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার পুলিশের একটি দল তার নিজ এলাকা নকুলহাটিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

বিবি/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement