ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
X

পাবনার চাটমোহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (১৫) নামের এক শিশু ও আকাত আলি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেনের মৃত্যু হয়। অন্যদিকে, শনিবার সন্ধ্যার পরে চাটমোহর–পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামে সিএনজির ধাক্কায় আকাত আলির মৃত্যু হয়।

নিহত রনি হোসেন ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে। নিহত আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় চাটমোহর–পাবনা মহাসড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এসে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝