ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে ২টি সিএনজি ও ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুচকা, চিংড়ি মাছের রেণু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদি, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল এবং টাইগার এনার্জি ড্রিংকস।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল ইতোমধ্যে কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝