ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারের পর্যটন স্পট ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম
X

কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন পর্যটন স্পটকে ফ্রি ইন্টারনেটের আওতায় আনতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারসমূহের নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদের ইন্টারনেটের আওতায় আনার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত “সবার জন্য ইন্টারনেট” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, দেশের চারটি বিমানবন্দরকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনা হয়েছে। পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুফলের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এর সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম উদ্বোধন করেন এবং সাবমেরিন কেবল স্টেশন পরিদর্শন করেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝