খুলনায় ১১ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সিয়াম হোসেন কাজল (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি মোড় পালপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল ফজল বাবলুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (জেলা ও দায়রা জজ) খুলনা মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আাদলতের বেঞ্চ সহকারী মুহাম্মদ আকরাম হোসেন।
আদালতের সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ইব্রাহীম মিয়া রোডের বাসিন্দা মো: মিন্টু হাওলাদারের ছেলে রাকিব ইসলাম সানি (১১) পালপাড়া মাঠে খেলাধুলা করতে যায়। এ সময় কাজল তাকে চললেট দেওয়ার লোভ দিয়ে দুপুর আড়াইটার দিকে ওই মাঠের পশ্চিম পাশের প্রাচীরের আড়ালে নিয়ে গিয়ে বলৎকার করে। ঘটনার পরে সানি কান্নাকাটি ও চিৎকার করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসামি ছেড়ে দেয়।
পরবর্তীতে সানির পায়ুপথ দিয়ে রক্ত বের হতে থাকে। রক্ত বের হওয়ার কারণ জানতে চাইলে শিশু সানি বিস্তারিত ঘটনা তার বাবাকে জানিয়ে দেয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা দেওয়া হয়।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে কাজলকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন, যার নং ২৫। সোনাডাঙ্গা থানার এসআই ফুরিদুর রেজা একই বছরের ৩১ অক্টোবর কাজলকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
এসএমএস/এসআর