ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বগুড়া-শেরপুরে ভোটগ্রহণ চলছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:০৬ এএম
X
Advertisement

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এই দুই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেন ভোটাররা।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এবার সবকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সকালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে নির্বাচনি মালামাল সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

এবারের নির্বাচনে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সবকটি কেন্দ্রেই প্রযুক্তিগত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, 'এবার বিশেষ পদক্ষেপ হিসেবে বগুড়া সদরের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।'

এদিকে, ভোটকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।'

এদিকে স্থগিত থাকা শেরপুর-৩ আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একযোগে এ আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে পুলিশের বডিওর্ন ক্যামেরা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement