ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে ভোজ্যতেল মজুদের অভিযোগে অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম
X

ফেনীতে ‘কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত ২ লক্ষ টাকা জরিমানা করেছে।

বুধবার (০৮ এপ্রিল) ফেনীস্থ র‍্যাব-৭ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ সাঁড়াশি অভিযানে এই জরিমানা করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জরিমানা করা অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

এদিকে একইদিন দুপুরে পৃথক অভিযানে ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছেমাফিক দামে খোলা ভোজ্যতেল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ করার দায়ে স্থানীয় মেসার্স হাজী নূর আহমেদ এন্ড সন্স কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা কার্যালয় জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের তাকিয়া রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফিন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক হারুনুর রশিদ, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং র‍্যাব সদস্যরা।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝