ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, হত্যার হুমকি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশে ফলজ গাছ উপড়ে ফেলে। এছাড়া মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। 

বুধবার সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জমি দখল নিতে এর আগের দু’দফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় থানা একটি অভিযোগ ও একটি জিডি করা হয়। থানায় অভিযোগ ও জিডি করায় বাড়িতে এ হামলা করে। বাড়িতে হামলার ঘটনায় গতকাল বুধবার একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁও পৌরসভার দরপত্র ঠোটালিয়া এলাকায় ৩২৪ নং মৌজাকৃত ৪৩/৩ খতিয়ান ভুক্ত এসএ ৩৫৭ দাগে ৩২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এ জমি জোরপূর্বক দখল নিতে পায়তারা করে পার্শ্ববর্তী দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল, আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দু’দফা মুক্তিযোদ্ধাকে জমি ছেড়ে দিতে বলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ করা নিয়ে গত দু’দিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা করে। হামলাকারীরা মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়িঘর ভাংচুর করে। তারা বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭/৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এসময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের কেউ বাড়িতে ছিল না। হামলাকারীরা তাদেরকে গালিগালাজ করে আবারও হত্যার হুমকি দিয়ে চলে যায়।

অভিযুক্ত শাহ আলম ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদেরকে কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথাকাটা হয়। কোন হুমকি বা বাড়িতে ভাংচুর হয় নি। ঘটনা মিথ্যা, আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয় তারা।

সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, এ নিয়ে থানায় অভিযোগ ও জিডি রয়েছে। হামলায় ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝