ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে তেল মজুদ ও ট্রাফিক বিধি না মানায় জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ০৮.০৪.২০২৬ ৫:৪১ পিএম
X

জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকায় বুধবার দুপুরে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদ রাখা এবং পাকারমাথা এলাকায় ৪ জন মোটরসাইকেল চালক ট্রাফিক বিধি না মানায় মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন, ২০১৯-এর ৯২/৭২/৮৬ ধারায় মোটরসাইকেল চালক মুশফিক (১৯)-কে ১,০০০ টাকা, মো. ইমরান (৩২)-কে ১,০০০ টাকা, মো. শহিদুল ইসলাম (৩৯)-কে ৫০০ টাকা এবং সিয়াম হায়দার (২০)-কে ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

তিনি জানান, বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণের লক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও তিনি জানান।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝