ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সালথায় এক যুগ পর ঘোড়া দৌড় প্রতিযোগিতা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম
X
Advertisement

ফরিদপুরের সালথা উপজেলার নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা মাঠে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘স্বপ্নের রানী’, ‘কালাই’, ‘দলগ্রাম’সহ বিভিন্ন নামের ৮টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক মাঠের দুই পাশে ভিড় জমায়।

এ প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অধিকার করে এবং বল্লভদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর ইসলাম মাতুব্বরের ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করে।

ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন ও বিএনপি নেতা হুমায়ন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement