ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়গঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম
X

নারায়গঞ্জের বন্দরের একটি মাদক মামলায় মো. জাহিদুল মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়গঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

নারায়গঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, ২০২৪ সালের ১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল মিয়া কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে বন্দর ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ করতেন।

তিনি আরও জানান, পরবর্তীতে এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝