ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সবাই আন্তরিক হলে মাদকমুক্ত সমাজ সম্ভব: পঞ্চগড় জেলা প্রশাসক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
X

পঞ্চগড় জেলা প্রশাসক মোসাম্মৎ শুকরিয়া পারভীন বলেছেন, মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা পুলিশের মাধ্যমে এ সমস্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই পারে মাদকসহ সব ধরনের অপরাধ দমন করতে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের চারদিকে সবুজের সমারোহ প্রমাণ করে এ জেলা কৃষির জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের মোট খাদ্য চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পঞ্চগড় থেকেই উৎপাদিত হয়। পঞ্চগড়ের কৃষকরা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় অন্যতম সক্রিয় অংশীদার।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন— দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ. কে. ভূঁইয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝