ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভাত রান্নায় দেরি, স্ত্রীর গায়ে ফুটন্ত মাড় ঢেলে ঝলসে দিলেন স্বামী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্নায় সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর শরীরে ফুটন্ত ভাতের মাড় (ফ্যান) ঢেলে দগ্ধ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন গৃহবধূ মুসলিমা বেগম (২৭)। 

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে।।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহস্থালির অন্যান্য কাজে ব্যস্ত থাকায় মুসলিমা বেগমের রান্না করতে কিছুটা দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী চুন্নু শেখ (৪৫) চুলা থেকে ফুটন্ত ভাতের মাড় এনে স্ত্রীর শরীরে ঢেলে দেন। এতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

মুসলিমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রোববার রাতেই ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৯, তারিখ: ০৫/০৪/২০২৬)। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী মুসলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময় কারণে-অকারণে তাকে বিভিন্নভাবে শারিরক ও মানসিক নির্যাতন করে আসছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ স্থান ঝলসে গেছে। দগ্ধ নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (৬ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এএটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝