ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের একটি মালবাহী কোচে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রেনের মালবাহী কোচ থেকে ১,০৮০ পিস ভারতীয় শাড়ির অবৈধ চালান জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর/আরএন