ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম
X
Advertisement

সম্প্রতি জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদে ও ফেনীতে কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম, ফেনী।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী, সামাজিক সংগঠন ও লেখকসহ বিভিন্ন সচেতন নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, শিক্ষাবিদ শাহাদাত হোসেন বাদল, পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরীফুল ইসলাম অপু, বিশিষ্ট সামাজিক সংগঠক ওসমান গনি রাসেল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, "আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান" পক্ষ থেকে আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, আলোকিত বাংলার সম্পাদক এ এম মোরশেদ শিবলী, ট্রাভেল এজেন্সি এসোসিয়েশনের সেক্রেটারি এস আলম অপু, পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুছ ছালাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যে ২৫ জানুয়ারি ফেনী পাইলট স্কুল মাঠে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ফেনীর মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচী গ্রহণে বাধ্য হবেন।

এটি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement