ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আখাউড়ায় অসুস্থ গরু জবাই, জরিমানা ও মাংস ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরশহরের কলেজপাড়ার মৃত মো. ফজলুর রহমানের ছেলে মো. শামসুজ্জামান (৩৯) এবং উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. ছালাম মিয়া (৬৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।

তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝