ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে নবাগত ৭০ আইনজীবীকে সংবর্ধনা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৬:১৮ পিএম
X

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করা নবাগত ৭০ জন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখা।

বুধবার (০১ এপ্রিল) শহরের ঐতিহ্যবাহী কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার সভাপতি অ্যাডভোকেট নজির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. রেজাউল করিম।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, মাওলানা নাসির উদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট নুর উদ্দিন বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুল ইসলাম, অ্যাডভোকেট মাহীর আসহাব, অ্যাডভোকেট হাসান বান্না, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট গাজী মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আনিসুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন এবং অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি ড. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “হাজার হাজার কোটি টাকা যারা ঋণ খেলাপি করেছে, তারা বিগত নির্বাচনে ১৩৩ জন ছিল, কিন্তু বিভিন্নভাবে তারা নির্বাচনে টিকে গেছে। অথচ আমাদের দেশে একজন সামান্য অপরাধী—ডাকাতি বা চুরি করলে—কেউ টিকে থাকতে পারে না। তাঁর জন্য বিরাট আইন। তাঁর জন্য শাস্তি অনেক জটিল। এজন্য আমরা অসহায়দের জন্য আইন নিয়ে দাঁড়াব, বরং তাদের পাশে দাঁড়াব যারা মজলুম। আমাদের সমাজে যারা দুর্নীতি, অন্যায়-অবিচার, খুন-খারাবি করে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।

আমরা এখনও শুনি সেই সাংবাদিক সাগর-রুনির মামলা কতবার পিছিয়েছে, এবং আবু সাইদ-মুগ্ধদের মামলার বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা অবাক হই। আমরা সবাই মিলে যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি, কেউ যেন সেরকম না হয়ে যায়; কেউ চেষ্টা করলে তাকে বিরত থাকার জন্য বলব।

‘যে নাকি যায় লঙ্কা, সে হয়ে যায় রাবণ’। বর্তমানে যে চারটি বিষয়কে বাদ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে, তার অন্যতম হলো—এন্টি করাপশন কমিশন গঠনের পদ্ধতিকে সরকার বাদ দিতে চাইছে। এখানে গুম-খুনে যারা জড়িত, সরকার সেটিকে বাদ দিতে চাইছে। ব্যাংক থেকে যারা হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে এবং ব্যাংক লুটপাট করেছে, সেই আইনকে বর্তমান সরকার বাদ দিতে চাচ্ছে।”

পরে নবাগত আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝