ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজীপুরে হাম আক্রান্ত হয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
X

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ৩১ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য এখানে এসেছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন দিনে হাসপাতালের ১০ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে এসব রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, “গত তিন দিনে হাম আক্রান্ত ৩১ জন শিশু ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, এর মধ্যে ইতোমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং বর্তমানে ২৭ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ১ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ভর্তি রোগীদের মধ্যে গাজীপুর সদর উপজেলা থেকে ৭ জন, সিটি কর্পোরেশন এলাকা থেকে ৬ জন এবং কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা থেকে কয়েকজন শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও কিছু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনরা জানিয়েছেন, জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং দুর্বলতার মতো উপসর্গ দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম বলেন, “প্রথমে জ্বর ছিল, পরে সারা শরীরে দানা বের হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছে, কিছুটা ভালো আছে।”

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এনএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝