ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে বিবি আয়েশা (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নোয়া পাড়ার পূর্ব পাশে আইবিএম ব্রিকফিল্ড সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিবি আয়েশা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবু সামাদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উল্লেখিত আইবিএম ব্রিকফিল্ড সংলগ্ন একটি পুকুরে বৃদ্ধ মহিলার মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে মঞ্জুরুল আলম বলেন, আমার মা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শারীরিকভাবে দুর্বল থাকায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. আমানত মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পুকুরের বৃদ্ধার মরদেহ দেখে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

ইউএন/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement