মুন্সীগঞ্জের গজারিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬)কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গজারিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সাধারণ সম্পাদক তুহিন প্রধানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিশ বৈঠকি চলছিলো। শালিশ বৈঠক শেষে ফেরার পথে মো. নাসিমুল, মনির হোসেন, তুহিন প্রধান ও খোকন প্রধানসসহ ১০–১২ জন সন্ত্রাসী হামলা করে তাকে জখম করে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইউ/এসআর