ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন: প্রতারণা-নির্যাতনের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম
X

মুন্সীগঞ্জে মাহমুদা সিকদার লিজা (৩৭) নামে এক যুবতী বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা অভিযোগ করেন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের বাসিন্দা মো. মেঘজিন শেখ (৪৬) দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎ করেন। অভিযুক্ত মেঘজিন শেখের পূর্বে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তাকে শরিয়ত অনুযায়ী বিয়ে করেছেন বলে আশ্বস্ত করেন।

লিজার দাবি, সরল বিশ্বাসে তিনি তার কাছে থাকা স্বর্ণালংকার ও অর্থ মেঘজিন শেখকে দেন। কিন্তু পরবর্তীতে তিনি তাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে এড়িয়ে চলতে থাকেন। এ ঘটনায় তিনি বাধ্য হয়ে মেঘজিন শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪৯৩ ধারায় মামলা দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর গত ১লা মার্চ দুপুরে দক্ষিণ পাইকপাড়া এলাকায় তাকে একা পেয়ে অভিযুক্ত মেঘজিন শেখ ও তার আত্মীয়স্বজনরা মারধর করেন। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তের স্ত্রী সুজাতা আক্তার যুথিও তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।

লিজা জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তের কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি, আত্মসাৎ করা স্বর্ণালংকার ও অর্থ ফেরত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মেঘজিন শেখের বক্তব্য পাওয়া যায়নি।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝