ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে পর্যটন স্পটে উচ্ছেদ অভিযান: ফিরছে শৃঙ্খলা ও সৌন্দর্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হকনগর-বাঁশতলা এলাকায় পরিবেশ রক্ষা ও পর্যটন ব্যবস্থাপনা উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।

অভিযান শেষে ইউএনও অরূপ রতন সিংহ জানান, হকনগর-বাঁশতলা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার জন্য প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুহিত, দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেন, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. মোতালিব ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল আহাদ এবং সাবেক ইউপি সদস্য আপছানা আক্তার মিনাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে পর্যটন এলাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং পরিবেশের ক্ষতি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে এখন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ সহজ হবে এবং পর্যটনের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

এমবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝