ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ২, কারাদণ্ড ৬ মাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:০১ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয়ভাবে তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০) এবং চেংগাইন গ্রামের আমির হোসেন রতন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহিনুরসহ পুলিশের একটি দল বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় দুই লিটার দেশীয়ভাবে তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জাকির হোসেন ও আমির হোসেন রতনকে আটক করা হয়।

পরে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এইচআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement