Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

নিজেদের টাকায়, নিজেদের শ্রমে রাস্তা নির্মাণ—কেন্দুয়ায় মহল্লাবাসীর দৃষ্টান্ত

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৩১)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া পূর্বপাড়া মহল্লায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক যুগ ধরে একটি মাত্র রাস্তার অভাবে চরম দুর্ভোগে থাকা কয়েক শতাধিক পরিবার অবশেষে নিজেরাই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন।

সরেজমিনে দেখা যায়, কেউ বাঁশ দিয়ে রাস্তার কাঠামো তৈরি করছেন, কেউ পানির প্রবাহ নিয়ন্ত্রণে জাল বসাচ্ছেন, আবার কেউ কাদা ও পানি সরিয়ে পথ চলাচলের উপযোগী করছেন। নারী-পুরুষ, তরুণ ও বৃদ্ধ—সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

স্থানীয়দের উদ্যোগে প্রায় ২০০ মিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে, যা মহল্লার প্রায় ৩০০ পরিবারের জন্য একমাত্র যাতায়াতের পথ। এতদিন এই রাস্তা না থাকায়, বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল প্রায় অসম্ভব। এমনকি মহল্লার একমাত্র মসজিদে নামাজ আদায় করতেও পড়তে হতো চরম ভোগান্তিতে।

মহল্লাবাসী জানান, কেউ অর্থ দিয়ে, কেউ বাঁশ দিয়ে, আবার কেউ নিজের জমি থেকে মাটি এনে এই রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন। তাদের এই সম্মিলিত উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম, শাহজাহান ভুঁইয়া, রোমান মিয়া, হাসেম ভুঁইয়া, চন্দন মিয়া, আব্দুল কদ্দুস, সাদেক মিয়াসহ অনেক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা কষ্টে ছিলাম। সরকারি কোনো উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে নিজেরাই কাজ শুরু করেছি। অন্তত কয়েক বছর এখন কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারব।”

তবে এলাকাবাসীর দাবি, এই সাময়িক সমাধানের স্থায়ী রূপ দিতে সরকারি সহযোগিতা জরুরি। একটি টেকসই পাকা রাস্তা নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট পুরোপুরি লাঘব হবে বলে মনে করছেন তারা।

এমন উদ্যোগ প্রমাণ করে, সমস্যা যত বড়ই হোক, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তার সমাধান সম্ভব।

এইচকে/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close