ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সেবার মান উন্নয়নে ব্যস্ত কেসিসি প্রশাসক মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম
X

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁর এসব তৎপরতায় নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

সোমবার সকাল থেকে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। দিনের শুরুতে ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খাল এবং গল্লামারি কসাইখানা এলাকা ঘুরে দেখেন। এ সময় খালের বর্তমান অবস্থা, চলমান উন্নয়নকাজ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দ্রুত সময়ের মধ্যে এলাকাগুলোকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিকায়নের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

পরে তিনি “রেনু অটিজম কেয়ার” পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের উন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন কেসিসি প্রশাসক।

দিনব্যাপী এসব কার্যক্রমের মাধ্যমে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর উন্নয়ন ও মানবিক সেবায় তাঁর সক্রিয় ভূমিকার পরিচয় দিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা, তাঁর এ ধারাবাহিক উদ্যোগে খুলনা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝