ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ২৯.০৩.২০২৬ ১১:১৮ এএম
X

‎বগুড়ার শেরপুরে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান-সংলগ্ন এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক জোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
সে সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দু'জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ও ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একটি ট্রাকের ড্রাইভারের দুই পা ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।'
‎এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, 'আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'
এসএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝