ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে জ্বালানি তেল নেই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২৪ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। শহরের অদূরে অবস্থিত হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুত সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় টানা দুইদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফিলিং স্টেশনটির পেট্রোল ও অকটেনের মজুত শেষ হয়ে যায়। একই রাতে ডিজেলের মজুতও ফুরিয়ে যায়। ফলে হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এছাড়া অভিযোগ রয়েছে গ্রামীণ হাটবাজারগুলোতে কিছু সংখ্যক খুচরা জ্বালানি তেল বিক্রেতা পেট্রোল ও অকটেন মজুদ করে লিটার প্রতি ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেশি দাম দিয়েও উপজেলার কোথাও পেট্রোল কিংবা অকটেন পাওয়া যাচ্ছে না।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট ডিপোতে প্রয়োজনীয় জ্বালানির চাহিদা পাঠানো হয়েছে। তবে নতুন করে জ্বালানি তেল সরবরাহ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে নিশ্চিত তথ্য রোববার জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে, জ্বালানি সংকট দেখা দেওয়ায় অনেকে ব্যক্তিগত মোটরবাইক চালানো বাদ দিয়ে পায়ে হেটে কিংবা বিকল্প যানবাহনে চলাচল করছেন। তারা জানান, অতিদ্রুত সময়ে নালিতাবাড়ীতে জ্বালানি তেল সরবরাহ করা প্রয়োজন।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝