ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৬:১৫ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত দুইদিন আগে আরেফিন আকতার সকাল ১২ টার দিকে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রবেশ করে ৩ হতে ৪টি তুলার বস্তা দিয়ে ডেকে থাকতে দেখেন। পরে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শিশুটির পরিবারের দাবি, শিশু আরেফিন আকতার নিখোঁজ হওয়ার পরে তার কথিত মামা ফয়সাল নিজেও খোঁজ করেন। কিন্তু তারপর সে (ফয়সাল) পালিয়ে যায়। ফয়সাল ধর্ষণ করে হত্যা করতে পারে বলে ধারণা। আরেফিন আকতারের মাকে বোন বলে ডাকতো ফয়সাল। 

হাটহাজারী মডেল থানার ওসি মো: জাহিদুর রহমান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝