ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষ অনেক সমস্যা ভোগ করছে: পরিবেশ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষ অনেক সমস্যা ভোগ করছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে।

তিনি বলেন, আমি চেষ্টা করব এসব নিয়ে কাজ করার। সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে। তালিকা অনুযায়ী সকল রাস্তাঘাটও সংস্কার করা হবে।

শুক্রবার রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এক-দেড় মাসের মধ্যে আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি ও ফ্রান্সে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, যারা সার্বক্ষণিক পানি পান না, তাদের কথা চিন্তা করে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। তারা সেখানে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। সব অভিযোগ অভিজ্ঞদের মাধ্যমে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেয়া হবে। এ ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের। আমি থাকব সঠিক ও যার প্রাপ্য তার পক্ষে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং অন্যান্যরা। এর আগে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি মন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝