ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় অবৈধ ৮০০ লিটার পেট্রোল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৫৮ পিএম
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে খুচরা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রামপুর বাজারে অবস্থিত “মেসার্স কৃষি সাথী” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গণিকে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘর থেকে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে, নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, “এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এইচকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝