ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় ১৭৫ শিল্পী নিয়ে শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার অনুষ্ঠান উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৯:৫৪ পিএম
X

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীকে নিয়ে ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ‘হাতেখড়ি নওগাঁ’ নামে একটি সংগঠন এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন এবং সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন বক্তব্য রাখেন।

পরে সন্ধ্যায় একই মঞ্চে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

আয়োজকরা জানান, সাংস্কৃতিক অঙ্গনে ২০১০ সাল থেকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। গত ১৫ বছরে এখানকার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করছে। এছাড়া অনেকেই জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্যের স্বাক্ষর রেখে ‘হাতেখড়ি নওগাঁ’কে এগিয়ে নিচ্ছে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝