ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ সাকিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের মদনহাট জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রফিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাকিব ফটিকছড়ি থেকে তার মামাতো ভাই মোহাম্মদ কায়েসের মোটরসাইকেলের পেছনে বসে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। আহতদের খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement