ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় ১৭ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী অয়ন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের পুত্র অয়ন দেব (১৮) গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৭৪) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, পৃথিমপাশার বাসিন্দা অঞ্জন দেবের পুত্র অয়ন দেব লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। এই বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। গত ৯ মার্চ সকালে নিজ বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু ওই দিন সে ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছায়নি এবং সারাদিন শেষ পর্যন্ত বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায়নি।

ওই দিন রাতেই অয়নের চাচা পরিমল দেব কুলাউড়া থানায় জিডি করেন। তিনি জানান, অয়ন কোন কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়ই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। নিখোঁজ হওয়ার দিনও সে দোকানের উদ্দেশ্যে বের হয়েছিল। অয়নের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। ১৭ দিন ধরে অয়নের সন্ধান না পাওয়ায় তার পিতামাতা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ অয়নের সন্ধান পেলে (০১৭৭২-৩৬৮৮৯৮) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, "অয়ন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান মাস থেকে কলেজের পাঠদান বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।"

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement