ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় রাজার দীঘির কবরস্থান রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:০১ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় রাজার দীঘির ভাঙনের কারণে দিঘীর পাড়ের কবরস্থান বিলুপ্তির মুখে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার বিকেলে উপজেলার রাজার দীঘির পাড়ের লালপুর, মনরাজ, রাউৎগাঁও ও দেউগাঁও এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সে সময় ইকবাল সালাম, জামাল আহমদ, শাহিন মিয়া, আয়াত আলী মেম্বার, আব্দুল মানিক, আব্দুল ওয়াহিদ মেম্বার ও আব্দুল কাদিরসহ অনেকে বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দীঘিটির পাড় ভেঙে যাওয়ায় কবরস্থানের অংশ ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কবরস্থানটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। 

বক্তারা দ্রুত দীঘির চারপাশে গার্ডওয়াল নির্মাণ করে কবরস্থানের ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দীঘি সরকারি তত্ত্বাবধানে রেখে লিজ না দেওয়ার আহ্বান জানান।

এসআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement