ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কায় ফের জ্বালানির দাম বাড়লো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম
X
Advertisement

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। গত দুই সপ্তাহের মধ্যে দেশটিতে শনিবার দ্বিতীয় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে।

দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি (১.৩০ ডলার) করা হয়েছে। আর গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯ রুপি বাড়িয়ে ৩৮২ রুপি করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বৃদ্ধি এবং ব্যবহার সীমিত করার লক্ষ্যে রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয়। 

সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির মাধ্যমে আমরা জ্বালানির ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমানোর আশা করছি।’

তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দেশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।' এই যুদ্ধে দ্বীপরাষ্ট্রটির জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

গত বুধবার থেকে সপ্তাহে চার দিন কর্মদিবসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া। একইসঙ্গে সম্ভব হলে নিয়োগকর্তাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের ব্যবস্থা চালু করার আহ্বানও জানিয়েছেন তিনি। 

বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান সেটি কার্যত বন্ধ করে দিয়েছে। এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

শ্রীলঙ্কা প্রয়োজনীয় সব তেল আমদানি করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও কিনে থাকে। দেশটি সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কেনে। অন্যদিকে, ইরানের সহায়তায় নির্মিত দেশটির জ্বালানি পরিশোধনাগারের অপরিশোধিত সব তেল আসে মধ্যপ্রাচ্য থেকে।

লঙ্কান সরকার সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান লড়াই এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ ২০২২ সালের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণে দেশটির প্রচেষ্টাকে মারাত্মক ভাবে বাধাগ্রস্ত করতে পারে।

২০২২ সালে বৈদেশিক মুদ্রার মজুত শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলারের একটি বেলআউট প্যাকেজ পেয়েছে কলম্বো।

সূত্র: এএফপি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement