ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পরিবহনখাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশ এমপি হিলালীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম
X

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী আসন্ন ঈদকে সামনে রেখে পরিবহনখাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার পর কেন্দুয়া বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড পরিদর্শন করে চালক, শ্রমিক ও কাউন্টার মালিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। 

সে সময় যাত্রীদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এমপি হিলালী। 

তিনি স্পষ্ট ভাবে বলেছেন, 'ঈদ উপলক্ষে কোনো পরিবহনে ভাড়া বাড়ানো যাবে না। আগে যা ছিল, তাই বহাল রাখতে হবে। আর কেউ যদি চাঁদা চায়, তাহলে ওসি, ইউএনও, আমাকে বা সাংবাদিক ভাইদের জানাবেন।'

তিনি আরও বলেন, 'ঈদের সময় মানুষের যাতায়াত বেড়ে যায়, এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজি কোনো ভাবেই বরদাশত করা হবে না।' এমন অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সে সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়াসহ বিএনপির একাধিক নেতাকর্মী এবং বাস, সিএনজির চালক, শ্রমিক ও কাউন্টার মালিকরা। 

এমপির এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমপির এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

এইচকে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝