ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীর আকাশে রহস্যময় সাদা-লাল রেখা, ‘মিসাইল’ আতঙ্কে স্থানীয়রা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ রহস্যময় সাদা-লাল রেখা দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের তিন থেকে চার মিনিট আগে উপজেলার বালারহাট বাজার সংলগ্ন আকাশে উজ্জ্বল একটি রেখা নিচের দিকে নেমে আসতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের কেউ এটিকে ‘মিসাইল’, আবার কেউ ‘উল্কাপাত’ বলে ধারণা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের শেষ দিকে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় হঠাৎ লাল-সাদা ধোঁয়ার মতো একটি লম্বা রেখা দৃশ্যমান হয়, যা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়নি। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে আশপাশের দোকান ও ঘর থেকে বেরিয়ে এসে অনেকেই ভিড় করেন।

বালারহাট বাজারের ঔষধ বিক্রেতা মামুন ইসলাম ও ওয়াক্স ব্যবসায়ী আজাদ আলী জানান, ইফতারের কিছুক্ষণ আগে আকাশে দেখা বস্তুটিকে তাদের কাছে মিসাইল বা রকেটের মতো মনে হয়েছে, যা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

একই এলাকার পানের দোকানদার রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আমিনুল ইসলাম সাজু বলেন, বস্তুটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে কয়েক মিনিট আকাশে দৃশ্যমান ছিল এবং দেখতে অনেকটা মিসাইলের মতোই লাগছিল। অনেকেই মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেছেন বলেও জানান তারা।

অটোচালক আজাদ আলীসহ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

এদিকে, ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝