লাইসেন্স না থাকার পাশাপাশি বেশি দামে তেল বিক্রি করার দায়ে মোংলায় দুইটি জ্বালানী তেলের দোকানিকে ৮৮ হাজার টাকা এবং এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকাসহ মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌর শহরের বাগেরহাট জেটিতে একটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্সসহ কাগজপত্র না থাকায় আট হাজার টাকা এবং বেশি দামে তেল বিক্রি করার কারণে কলেজ রোড়ে একটি দোকানিকে ৮০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এ জরিমানা করেছেন।
তিনি জানান, জ্বালানি তেলের মজুদ সঠিক মূল্যে এবং রোদে বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেইউ/আরএন