ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে মুক্তিযোদ্ধা ফজলুল হক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৪১ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার আট দিন পর বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর মরাশ ফোরকানিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি প্রয়াত নাছির উদ্দিন শেখের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৮ মার্চ বাড়ি থেকে সিএনজিযোগে কালীগঞ্জ যাওয়ার পথে জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে সোমবার সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝