ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোংলায় বিস্কুট কারখানায় অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম
X

বাগেরহাটের মোংলায় একটি বিস্কুট-রুটি কারখানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা পৌরশহরের গার্লস স্কুলের পাশে অবস্থিত বরিশাল বেকারিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ। এ সময় কারখানাটির তৈরি করা সামগ্রীর ওজন ও পরিমানে কম থাকায় মানদণ্ড আইন ২০১৮-এর ২৪/৪১ ও ৩২/৪৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান শুরু থেকে নিয়মিত বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের দাম ও মান বজায় রাখতে মোংলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ জানান, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝