ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম
X
Advertisement

নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গৌরিপুর গ্রামের মনসুর আলীর আমবাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে বিষয়টি জানান। পরে তিনি সাপাহার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

কেকেএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement