ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে ২০০০ অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
X
Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে অনলাইন সংবাদমাধ্যম শীর্ষসংবাদ ডটকম।


লক্ষ্মীপুর জেলার প্রায় দুই হাজার মানুষের মাঝে ঈদসামগ্রী—চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধ—বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৫০০ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিয়ে ঈদের আনন্দকে আরও প্রসারিত করা হয়েছে বলে জানা যায়।


শীর্ষসংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয় বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”


স্থানীয় উপকারভোগীরা শীর্ষসংবাদের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। অনেকে বলেন, “সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ভাবা একটি বিরল উদ্যোগ। শীর্ষসংবাদ ডটকম সত্যিই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।”


উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা শীর্ষসংবাদ ডটকম ২০২২ সালের ৩০ জুন সরকারি অনুমোদন লাভ করে (নিবন্ধন নং–১১৪)। মেসার্স রিয়া অ্যান্ড ব্রাদার্সের মালিকানায় পরিচালিত এই পোর্টালটির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয়।


আরএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement