Tuesday | 23 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 23 June 2026 | Epaper
BREAKING: মেসির রেকর্ড গড়া গোলে শেষ ষোলোতে আর্জেন্টিনা      তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা      দেশে ফের ভূমিকম্প অনুভূত      ২২ বিচারককে বদলি করলো সরকার      ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা      বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়      

দীর্ঘ দিন পর এসি চালানো আগে যেগুলো খেয়াল রাখতে হবে

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ১৬৯)

এয়ার কন্ডিশনার মূলত বাতাসের তাপ ও আর্দ্রতা কমিয়ে শীতল বাতাস তৈরি করে। গরম ও আর্দ্র আবহাওয়ায় বাসা, অফিস, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসির ব্যবহার ব্যাপক ভাবে দেখা যায়। গরম আসা শুরু করতেছে। তীব্র গরমে একটু স্বস্তির খোঁজে ঘরে ঘরে এখন এসি চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

কিন্তু দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর যান্ত্রিক পরীক্ষা না করেই এসি চালু করলে হিতে বিপরীত হতে পারে। সামান্য ভুল বা অবহেলা আপনার সাধের এসিটিকে নিমেষেই ‘টাইম বম্ব’-এ পরিণত করতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, এসি নিরাপদ রাখতে ও দুর্ঘটনা এড়াতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি-

ভোল্টেজ স্টেবিলাইজার নিশ্চিত করা
এসি চালু করার আগে প্রথম ও প্রধান কাজ হলো একটি ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার নিশ্চিত করা। বিশেষ করে আপনার এলাকায় যদি ঘন ঘন লোডশেডিং বা ভোল্টেজের ওঠানামা হয়, তবে স্টেবিলাইজার ছাড়া এসি চালানো কার্যত আত্মঘাতী সিদ্ধান্ত। এটি কেবল যন্ত্রটির আয়ু বাড়ায় না, বরং উচ্চ বৈদ্যুতিক বিভবের ঝাপটা থেকে আপনার বহুমূল্য এসিটিকে সুরক্ষিত রাখে।

পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং
দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে এসির ভেতরে ধুলোবালি ও ময়লা জমে থাকে। এই অবস্থায় সার্ভিসিং ছাড়া এসি চালিয়ে দিলে কম্প্রেসরের ওপর মারাত্মক চাপ পড়ে। তাই এসি চালানোর আগে অবশ্যই পেশাদার টেকনিশিয়ান ডেকে পূর্ণাঙ্গ সার্ভিসিং করানো বাধ্যতামূলক। মনে রাখবেন, ময়লা ফিল্টার আর জ্যাম হয়ে থাকা কয়েল কেবল বিদ্যুৎ বিলই বাড়ায় না, এটি যান্ত্রিক গোলযোগের প্রধান উৎস হয়ে দাঁড়ায়। ধুলোবালি পরিষ্কার না করে যন্ত্র চালানো মানেই বড় বিপদের ঝুঁকি নেওয়া।

বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পরীক্ষা
বিস্ফোরণ এড়াতে বৈদ্যুতিক তার বা ওয়্যারিংয়ের দিকে কড়া নজর দেওয়া প্রয়োজন। অনেক সময় দীর্ঘ বিরতির সুযোগে ইঁদুর এসির ভেতরের তার কেটে ফেলে। আবার অনেক সময় সংযোগ আলগা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এমন ক্ষতিগ্রস্ত তার থেকে শর্ট সার্কিট হয়ে ভয়াবহ আগুন লাগা বা বিস্ফোরণ ঘটা বিচিত্র নয়। তাই প্লাগ পয়েন্ট থেকে শুরু করে ইনডোর ও আউটডোর ইউনিটের প্রতিটি সংযোগস্থল একবার ভালো করে পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আউটডোর ইউনিটের অবস্থান
এসির আউটডোর ইউনিটটি এমন স্থানে রাখা উচিত যেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ আছে। অনেক সময় বারান্দার সংকীর্ণ কোণে বা রোদের মধ্যে ইউনিটটি থাকলে তা অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

এমএ


সম্পর্কিত   বিষয়:  এসি  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close