ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম
X
Advertisement

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙ্গাতে গেলে নিহত মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারিরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। 

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement