ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম আপডেট: ১৪.০৩.২০২৬ ১২:২০ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে অয়ন দাশ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ারমুখ বাজারের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অয়ন দাশ পাশ্ববর্তী রাউজান উপজেলার পূর্ব গহিরা কুন্ডেশ্বরী দাশপাড়া এলাকার নেপাল দাশের ছেলে।

নিহতের বড় ভাই সুমন দাশ জানান, অয়ন গত সাত মাস ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বেপরোয়া চলাফেরার কারণে তার লিভারের সমস্যাও দেখা দেয়। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার কথা বলে বের হন। তবে কেন এমন ঘটনা ঘটল, তা পরিবার বুঝতে পারছে না।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, শুক্রবার ইফতারের পর বাজারের লোকজন তাকে ফোন করে জানান যে একটি বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দরজা কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় অয়ন দাশের মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার এসআই সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement