ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে ৫ দোকানীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৪:৪৮ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, 'ঈদ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অবৈধ ভাবে ফুটপাত দখল, কেনাবেচার সঠিক রশিদ/ডকুমেন্টস সংরক্ষণ না করে বেশি দামে বিক্রয়, যথাযথ লাইসেন্স না রাখা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখা ইত্যাদি অপরাধে জুয়েলকে ২০ হাজার, আবু তাহেরকে ১০ হাজার, লোকমানকে ১০ হাজার, মো. রায়হান রাজুকে ১০ হাজার ও মুশফিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি বলেন, 'পবিত্র রমজানের ঈদের শপিং যেন মানুষ নির্বিঘ্নে করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।'

ইউএন/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement